অতিরিক্ত আত্মবিশ্বাস যেমন মানুষকে ভুল সিদ্ধান্তে নিতে পারে, তেমনি লক্ষ্য ও দিকনির্দেশনার অভাবও মানুষকে পিছিয়ে দিতে পারে। সফলতার জন্য প্রয়োজন বুদ্ধি ও পরিশ্রমের সঠিক সমন্বয়। শিয়াল ও কাকের গল্প শিয়ালকে আমরা চালাক প্রাণী হিসেবে জানি। একদিন সে আঙুর বাগানে গিয়ে উঁচুতে ঝুলতে থাকা আঙুর দেখতে পেল। অনেক চেষ্টা করেও আঙুরে পৌঁছাতে পারল না। শেষ পর্যন্ত সে বলল, “আঙুর টক”—এবং চলে গেল। অন্যদিকে, একটি তৃষ্ণার্ত কাক একটি কলসের কাছে গিয়ে দেখল, পানি অনেক নিচে। ঠোঁট দিয়ে পানি পান করা সম্ভব নয়। কিন্তু সে হাল ছাড়ল না। একটি একটি করে পাথরের টুকরা কলসের মধ্যে ফেলতে থাকল। শিয়াল তাকে দেখে হাসল। কিন্তু কাক তার চেষ্টা চালিয়ে গেল। একসময় পাথর জমে পানির স্তর ওপরে উঠে এলো। কাক পানি পান করে তৃষ্ণা মিটিয়ে উড়ে গেল। শিয়াল ও কাকের গল্পের পার্থক্য এখানেই—একজন ব্যর্থতার পর সরে গেল, অন্যজন সমস্যার সমাধানের পথ খুঁজে নিল। জীবন ও ব্যবসায়ও শুধু চেষ্টা করলেই হয় না। প্রয়োজন পরিস্থিতি বুঝে পরিকল্পনা করা, প্রয়োজন হলে পদ্ধতি পরিবর্তন করা এবং লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে এগিয়ে যাওয়া। সফলতার ৫টি গুরুত্বপূর্ণ ভিত্তি ১. পরিকল্পনা কী করবেন, কেন করবেন এবং কীভাবে করবেন—আগেই নির্ধারণ করুন। ২. লক্ষ্য ও স্বপ্ন স্পষ্ট লক্ষ্য আপনার পরিশ্রমকে সঠিক পথে পরিচালিত করবে। ৩. টিমওয়ার্ক সঠিক মানুষকে সঙ্গে নিয়ে কাজ করলে দক্ষতা, সুযোগ ও কাজের পরিধি বাড়ে। ৪. প্রযুক্তির ব্যবহার সময়ের সঙ্গে প্রযুক্তিকে কাজে লাগিয়ে কাজের গতি, মান ও পরিসর বাড়াতে হবে। ৫. শিক্ষা ও দক্ষতা নতুন জ্ঞান অর্জন ও ব্যবহারিক দক্ষতা উন্নয়ন আপনাকে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে এগিয়ে থাকতে সাহায্য করবে। সফলতার পথে পরিশ্রমের কোনো বিকল্প নেই। কিন্তু পরিশ্রমকে ফলপ্রসূ করতে প্রয়োজন সঠিক পরিকল্পনা ও সঠিক দিকনির্দেশনা। শুধু ব্যস্ত থাকলে সফলতা আসে না; সঠিক কাজ, সঠিক পদ্ধতি এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই সফলতার পথ তৈরি করে।
দক্ষতা সেশন
শুধু পরিশ্রম নয়, সঠিক পরিকল্পনাই সফলতার মন্ত্র
নজরুল ইসলাম / প্রধান নির্বাহী -SEF
27 Sep, 2026